sliderরাজনীতিশিরোনাম

জামায়াত আমীরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় এবি পার্টির নিন্দা ও প্রতিবাদ

পতাকা ডেস্ক: জামায়াতে ইসলামীর আমীরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে চরম দুঃখজনক, নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি।
এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব মোঃ আলতাফ হোসাইন বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষীমহল চোরাগলি পথে অপকৌশলের আশ্রয় নিচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তারা এখন সাইবার সন্ত্রাস, হ্যাকিং ও ন্যাক্কারজনক অপপ্রচারে লিপ্ত হয়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের সাইবার হামলা ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপচেষ্টার মাধ্যমে সত্যকে চাপা দেওয়া যাবে না; বরং এতে সংশ্লিষ্ট মহলের রাজনৈতিক দৈন্যতা ও নৈতিক দেউলিয়াত্বই আরও স্পষ্টভাবে প্রকাশ পায়।
তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি এ ঘটনায় জামায়াতে ইসলামীর আমীরের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়ভিত্তিক রাজনীতির প্রশ্নে সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলসমূহসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button