slider

জামগড়া এলাকায় ডিস ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগে আটক ২

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়া জামগড়া এলাকায় রহম আলীর ডিস ব্যবসার তার কেটে ব্যবসা দখল করতে চাইছে একদল সন্ত্রাসী। তারা বিভিন্ন সময় রহম আলীকে হত্যার হুমকি দিয়েছে বলে তিনি জানান। এব্যাপারে আশুলিয়া থানায় রহম আলী অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ার পর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২জনকে আটক করে থানায় নিয়ে যায়। এরা হলেন রনি ও মোজাফফর। এলাকায় এদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ভুক্ত ভুগি রহম আলী বলেন এরা চিহ্নিত কিশোর গ্যাং এর গ্রুপ লিডার। রাতে এলাকায় ছিনতাই চাঁদাবাজি সহ নানা অপকর্মের মূল হোতা। তারা দলবদ্ধ হয়ে ক্যাবল এর তার কেটে নিয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এঘটনার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদ বলেন অভিযুক্ত দুই জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের অভিযান অব্যাহত আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button