জাপার রসিক মেয়র প্রার্থী মোস্তফার গণসংযোগ

রংপুর ব্যুরোঃ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সিটি বাজার অত্যান্ত অবহেলিত এবং নানাবিদ সমস্যায় জর্জরিত। গত পাঁচ বছরে বাজারটির প্রধান গেটসহ সাতটি গেট র্নির্মাণ করা হয়েছে। নির্মাণাধীন রয়েছে গণশোচাগার, মুরগি ও মাছ পট্টির সেট সংস্কার, বিভিন্ন গলি সংস্কার করা হয়েছে। বিশেষ করে বাজারে আসা ক্রেতাদের চলাচলের সুবিধার্থে একটি ফুটওভার ব্রীজ নির্মান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে গণসংযোগ চলাকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নগরীর যতগুলো সমস্যা আছে, তা মোটামুটি সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে, সেগুলো বাস্তবায়ন হলে আর কোনো সমস্যা থাকবে না। রংপুরকে একটি ক্লিন সিটি ও তিলোত্তমা নগরী গড়তে তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি নগরীর সিটি বাজার ও জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট এলাকায় গণ সংযোগ করেন।
গণ সংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি লোকমান হোসেন ও জাহেদুল ইসলাম, সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদ নবী মুন্না, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, ঠাকুরগাও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক স্বপন চৌধুরী, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় সেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাসুদ রানা বিপু, জেলা ছাত্র সমাতের আহবায়ক আরিফুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলার আহবায়ক সদস্য সচিব মাহাবুবর রহমান বেলালসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




