slider

জাতীয় শিশু দিবসে বারসিকের হরেক রকমের অনুষ্ঠান মালা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও কমিউনিটি পর্যায়ে স্থানীয় সংগঠনের যৌথভাবে হরেক রকমের অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলকুরা গ্রামের গবেষক মাসুদ বিশ্বাসের বাড়িতে লোকায়ত পদ্ধতিতে শিশু- কিশোররা ব্যাতিক্রমী লোকজ কারুশিল্পের প্রদর্শনী হয়।

একই দিনে সিংগাইর অঞ্চলের বিনোদপুর ঋষি পাড়ায় এবং মানিকগঞ্জ সদরে নবগ্রাম ইউনিয়নের চর বেংরুইতে চান মিয়ার বাড়িতে শিশু কিশোর নির্যাতন ও সামাজিক সহিংসতা প্রতিরোধে চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৃথক কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ দেওয়ান, ইউপি সদস্য মো.তজিমুদ্দিন, এ্যাডভোকেট শাহাদত সন্দিপন সায়েম, প্রবীণ আব্দুল জলিল মিয়া, সাংবাদিক আব্দুর রাজ্জাক, যুব উদ্যোক্তা মো.জাহিদ মিয়া। সহায়ক ছিলেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সুবীর সরকার, রিনা সিকদার, আছিয়া আক্তার, ঋতু রবি দাস, প্রমুখ।

বক্তারা বলেন – স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমরা শিক্ষা ও শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
উল্লেখ্য যে- ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। পরবর্তী সময়ে এ দিনকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। অবশ্য ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা হারানোর পর তৎকালীন বিএনপি সরকার জাতীয় শিশু দিবস উদযাপন এবং সরকারি ছুটি বাতিল করে। ফলে ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দিবসটি আর রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। পরবর্তী সময়ে নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আবারো প্রতি বছর জাতীয় পর্যায়ে বড় আয়োজনের মাধ্যমেই ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button