জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে আপামর জনতা– জিএম কাদের

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গেন্দ গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সারাদেশের আপামর জনতা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি ও পরনির্ভরশীলতার কারনে জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি আরো ব্যপক জনমত তৈরি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উদাত্ত আহ্বান জানান। পার্টির কুমিল্লা উত্তর জেলার আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমির হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে এবং জেলার সদস্য সচিব সৈয়দ ইফতেকার আহসান হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য এড, রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। মঞ্চে আরোহনের আগে প্রধান অতিথি পতাকা ও কবুতর উড়িয়ে সম্মেলনের সূচনা করেন।




