slider

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে ভেজালমুক্ত খাদ্যের আন্দোলন জোরদার হোক

মানিকগঞ্জ : প্রতি বছর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) দিবসটি পালন করে আসছে। এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই; নিরাপদ খাদ্যের বিকল্প নাই’
বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক মানিকগঞ্জ অঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপদ খাদ্যের আন্দোলন করে আসছে। বারসিক মানিকগঞ্জ সদর,হরিরামপুর ও ঘিওরের কৃষি প্রতিবেশীয় অঞ্চললে প্রাণবৈচিত্রের সুরক্ষাসহ টেকসই কৃষি উন্নয়নে নিবিড়ভাবে কাজ চলছে।
এছাড়াও সরকারের সহযোগী হয়ে চলমান কাজের সাথে কৃষক পর্যায়ে কৃষি প্রতিবেশবিদ্যা অধ্যয়নের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের বিশেষ প্রতিবেশীয় গুরুত্ব দিয়ে সিংগাইর উপজেলার বায়রা,বলধারা ও তালেবপুর ইউনিয়নের ভেদাডেঙ্গী, নবগ্রাম ও মজলিশপুরের মতোন নির্দিষ্ট কিছু গ্রামে জৈব কৃষির চর্চায় বেশ সারা পড়েছে। জৈব কৃষক মো. ইব্রাহিম মিয়া, মো. নুরুল ইসলাম ও সুভাষ সরকারদের মতোন অসংখ্য কৃষক বন্ধু সৃষ্টির জন্য সরকারের সহযোগীতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা রইলো।

উল্লেখ্য যে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা। এছাড়া বিএফএসএ সম্পর্কে সর্বসাধারণকে জানানো এবং নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের উদ্দেশ্য।
২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। ওই বছর সব শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button