Uncategorized
জাতীয় তরুণ পার্টি রংপুর মহানগর আহবায়ক কমিটি গঠন

রংপুর ব্যুরোঃ শামীম আহম্মেদ দীপ আহ্বায়ক এবং মোঃ গোলাম কিবরিয়া তুহিন কে সদস্য সচিব করে জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত (২৪ ডিসেম্বর ) জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহবায়ক জাকির হোসেন মৃর্ধা ও সদস্য সচিব মোড়ল জিয়াউর রহমান ১১ জন যুগ্ম- আহবায়ক ও ৩৮ জন সদস্যসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট তরুণ পার্টির রংপুর মহানগর কমিটি অনুমোদন দিয়েছেন।
এসময় তিনি জানান, আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।




