জাতীয়শিরোনাম

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও নজরুল ইনস্টিটিউট এ উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে।
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির মাজারে ফুল দেন খিলখিল কাজীর নেতৃত্বে কবি পরিবারের সদস্যরা। এরপর একে একে ফুল দিয়ে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল একাডেমি, নজরুল ইনস্টিটিউটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল কবির প্রতি শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানানোর পর নজরুল কমপ্লেক্স প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে কবির দর্শন ও জীবনের ওপর আলোকপাত করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে তিনি অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকা সম্পাদনাও করেন। চলচ্চিত্রেও অভিনয় করেন এই বৈচিত্র্যপিয়াসী কবি। ১৯২২ সালে প্রকাশিত হয় নজরুলের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’. ব্রিটিশ রাজের ভিত কেঁপে উঠেছিল তার অগ্নিগর্ভ কবিতার বজ্রনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখনীর জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয় তাকে।
ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু-মুসলমানের ঐক্য সে কথা তার মতো করে আর কেউ বোঝেননি। আজীবন তার সাহিত্যসাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যের সাধনা করে গেছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক নজরুল। সাহিত্যকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে। বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি রচনা করেছেন তা অতুলনীয়।
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিাবিষয়ক সম্পাদক ড. মো: ওবায়দুর রহমান, সহপ্রশিণবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ছাত্রদল নেতা আবুল হাসান, সেলিনা সুলতানা নিশিতা, মাহবুবুর রহমান পলাশ, মামুন খান প্রমুখ।
ঢাবিতে মৃত্যুবার্ষিকী পালিত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
গতকাল শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিস্তৃত কর্মসূচি পালন করেছে ঢাবি কর্তৃপক্ষ।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে কবির মাজারের উদ্দেশে শোভাযাত্রা বের করা হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। পরে ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঞ্চালনায় কবির মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক বেগম আকতার কামাল অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন : নজরুল গবেষক ও এমিরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্য অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button