
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হরিরামপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর শুক্রবার বেলা ১১ ঘটকায় পাটগ্রাম মোড় হয়ে উপজেলা হসপিটাল প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে ও গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন,সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিল্টন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামসুল আলম খান মিশুক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা-রেজাউল হাসান রত, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিরাজ হোসেন রাজ, সরকারী বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সৌরভ মৃধা প্রমূখ।




