জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে তরুণদের নিয়ে টিম গঠনের ডাক

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “পরিবেশের ভারসাম্য রক্ষা করি, প্রাণবৈচিত্র্য সুরক্ষা করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক মানিকগঞ্জ অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ সদর উপজেলাধীন বেতিলা হাই স্কুল এন্ড কলেজে মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পর্যায়ের একদল সেচ্ছাসেবী যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলা ও দ্বন্দ্ব মোকাবিলায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়।
যুব কর্মশালার উদ্ভোদনী পর্বে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব কামরুল হাসান কর্মসূচির উদ্ভোদন ঘোষণা করেন। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মনোয়ার হোসেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শেফালী আকতার, অত্র প্রতিষ্ঠানের প্রভাষক সাইফুল আলম বক্স দিপু ও বারসিক কর্মকর্তা এবং কলেজের পরিচালনা পর্ষদের সদস্য গাজী শাহাদাত হোসেন বাদল প্রমুখ।
কর্মশালা সহায়কের ভূমিকা পালন করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম, যুব সহায়ক রুমা আক্তার ও ঝতু রবি দাস প্রমুখ।
কর্মশালার শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে অংশগ্রহণকারীদেরকে দেশপ্রেমের দীক্ষা দেওয়া হয়। তারপর বিষয়ভিত্তিক সেশনের মধ্যে আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, দুর্যোগের কারণ ও প্রতিকার, জলবায়ু ন্যায্যতা দ্বন্দ্ব সংঘাত নিরসনের পন্থা ইত্যাদি। তারপর সেশন শেষে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তারা তাদের নিজ নিজ পরিবা সমাজ ও রাষ্ট্রে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখার কথা বলেন। এছাড়াও তারা প্রতিটি শিক্ষাঙ্গনে কার্বন নিরপেক্ষ জীবন গড়ার তাগিদ জানিয়ে জলবায়ু ন্যয্যতা টিম গঠনের প্রত্যয় করেন।




