জলবায়ুর পরিবর্তন ঠেকাতে মানিকগঞ্জে শিশুদের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : জলবায়ুর পরিবর্তন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে মানিকগঞ্জে সমাবেশ ও গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন- দিশারী। শুক্রবার বেলা ১২টায় জেলা শহরের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীতীরে আয়োজিত এই সমাবেশে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের হাতে ছিল নানা বক্তব্য লেখা প্যাকার্ড।
সংগঠনে সভাপতি হাসান শিকদার বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন আন্দোলনের পাটফর্ম ‘ফ্রাইডেস ফর টুর’ শুক্রবার বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে ওই সংগঠনটির সহযোগী হিসেবে সংগঠনের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় ্#৩৯;ক্লাইমেট স্ট্রাইক্#৩৯; বা ্#৩৯;জলবায়ু ধর্মঘট পালিত হচ্ছে। এই উদ্যোগের সাথে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব মহোদয় ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত আছেন।’ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এখনই পৃথিবীর মানুষের উপরে পড়ছে, ঝড়-বন্যা-দাবানল-খরা যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে, সেগুলো ভবিষ্যতে আরও বিপর্যয়কর হয়ে উঠবে।’




