slider

জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ধংশ বাগাতিপাড়ায় বড়াল নদে অভিযান

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করার সময় তিন জনকে আটক করেছে মৎস সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভার মুরাদপুর এলাকায় এ অভিযান করা হয়। আটকৃতরা হলো উপজেলার মিশ্্রীপাড়ার কলিম উদ্দীনের ও তার ছেলে সুজন ইসলাম এবং লক্ষণহাটীর সুরত আলীর ছেলে আনসার। এ সময় এ কাজে ব্যবহৃত নৌকা ও নাইলন সূতার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তিন জনকে নৌকা সহ সচেতন করে ছেড়ে দিলেও, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধংশ করা হয়েছে বলে নিশ্চিত করেন, উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button