Uncategorized

জঙ্গিবাদীদের পরাজিত করতে ঐক্যবদ্ধ লড়াইয়ের বিকল্প নেই-তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাষ্ট্র, সমাজ, মানবতা ও ধর্মের শত্রু জঙ্গিবাদীদের পরাজিত করতে এদের বিরুদ্ধে জনগণ ও সরকারের ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে তথ্য মন্ত্রণালয়ের জঙ্গিবাদ বিরোধী প্রচারপত্র ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস করবই নির্মূল’ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তথ্যমন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গি ও তাদের দোসরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় হতে হবে। রাষ্ট্র ও জনগণের এই জঘন্য শত্রুদের রুখে দিতে সারাদেশের মানুষকে আরো সচেতন করে তোলার জন্য তথ্য মন্ত্রণালয়ের অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আজকের প্রচারপত্রটি সকল মানুষের কাছে পৌঁছুবার জন্য তথ্য মন্ত্রণালয়ের সংস্থাগুলো সরকারের অন্যান্য দফতরের সাথে একযোগে কাজ করবে।’
এ সময় তথ্য সচিব মরতুজা আহমদ জঙ্গিবাদকে দেশের শান্তিপূর্ণ উন্নয়ন অগ্রযাত্রার পথে প্রধান অন্তরায় হিসেবে বর্ণনা করে বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় তার জোরদার ভূমিকা অব্যাহত রাখবে।’
প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, যুগ্ম-সচিব মো: নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মো: লিয়াকত আলী খানসহ মন্ত্রণালয় ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রচার কার্যক্রমে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button