Uncategorized
ছোট্ট মেয়েটির বড় অর্জন

বয়স মাত্র ১৯ বছর। উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। ছোট্ট গড়নের এ মেয়েটিই যুক্তরাষ্ট্রের হয়ে অনন্য এক কীর্তি গড়লেন।
সিমোন বাইলস। ভল্ট থেকে জিমন্যাস্টিক্সে নিজের তৃতীয় স্বর্ণটি জিতে নিয়েছেন এই অ্যাথলেট।
তার আগে কোনো মার্কিন নারী জিমন্যাস্ট এক আসরে তিনটি স্বর্ণ পদক জেতার নজির নেই।

রিও গেমসের নবম দিনে রোববার ১৫.৯৬৬ স্কোর করে বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার মারিয়া পাসেকাকে পেছনে ফেলেন বাইলস।
ভারতের দিপা কর্মকারকে পেছনে ফেলে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের জুলিয়া স্টাইনগ্রুবার।
রিওতে এর আগে দলীয় ও অল-অ্যারাউন্ডে স্বর্ণ জিতেছিলেন বাইলস।



