বিনোদন

‘ছেলেদের কাছে যৌনতা মজার, মেয়েরা করলে অপরাধ’

বলিউড অভিনেত্রী কঙ্গনার। একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় রয়েছেন। কখনও তার আক্রমণের লক্ষ্য হৃতিক, কখনও আবার আদিত্য পাঞ্চালি বা করণ জোহর। বেছে বেছে পুরুষদের আক্রমণ করছেন কেন কঙ্গনা, এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্ডাস্ট্রিতে।
কঙ্গনা কি তাহলে পুরুষ বিদ্বেষী? গতকাল শনিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই সোজাসাপ্টা উত্তর দিলেন কঙ্গনা।
কঙ্গনা বলেন, আমি পুরুষ বিদ্বেষী নই। বরং, আমার মেয়ের থেকে ছেলে বন্ধুর সংখ্যা অনেক বেশি। কবে যে ফেমিনিস্ট হয়ে গেলাম জানি না। আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য আছে। একজন আর একজনকে ছোটো করে দেখে। এসব দেখে অবাক লাগে।
নিজের বক্তব্যকে বোঝানোর জন্য টেনে আনেন যৌনতার প্রসঙ্গ। তার বক্তব্য, এমন অনেক বিষয় আছে যেগুলো ছেলেরা করলে দোষ নেই। মেয়েরা করলে সমাজ আঙুল তুলবে। যেমন যৌনতা। ছেলেদের কাছে যৌনতা করাটা মজার, কিন্তু মেয়েরা করলে সেটা অপরাধ বলে ধরে নেয়া হয়।
উদাহরণ হিসেবে নিজের ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা জানান, গ্যাংস্টার ছবি রিলিজ করার পর তার মা খুশি হয়েছিলেন। বিরক্ত হয়েছিলেন তার বাবা। কারণ, ছবিতে তাকে বোল্ড লুকে দেখা গিয়েছিল। যা হয়তো মেনে নিতে পারেননি। ইন্ডিয়া ডটকম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button