
ছিনতাইয়ের আশঙ্কায় ভারতের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ফোনে এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের হুমকি পাওয়ার পর এমন ব্যবস্থা নেয়া হয়।
বার্তা সংস্থা আইএএনএস জানায়, মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া অপারেশন কন্ট্রোল সেন্টারে একটি ফোন করে শুক্রবার রাতে ছিনতাইয়ের হুমকি দেয়া হয়। বলা হয়, ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাই করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে।
ভারতের একজন কর্মকর্তা বলেন, ‘এটা কোনো সুষ্পষ্ট হুমকি নয়। তবে বিষযটিকে গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। তবে বিশেষ কোনো ফ্লাইটকে টার্গেট করার কথা বলা হয়নি। তাই আমরা ধরে নিয়েছি দেশের যেকোনো স্থান থেকে এয়ার ইন্ডিয়ার যেকোনো ফ্লাইট টার্গেট হতে পারে।’




