slider

ছাত্র আন্দোলনে নিহত শামীমের বাড়ী পরিদর্শনে ডিসি

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ শফিকুল ইসলাম শামীমের বাড়ি পরিদর্শন করতে আসেন জেলা প্রশাসক হবিগঞ্জ।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ২১ জুলাই ঢাকার সাভার এলাকায় আন্দোলনে নিহত হন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মৃত শেখ লাল মিয়ার পুত্র শেখ শফিকুল ইসলাম শামীম(৫০)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত হওয়া শেখ শফিকুল ইসলাম শামীমের বাড়িতে গিয়ে নিহতের স্ত্রী পিয়ারা বেগম ও তার স্বজনদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন নবাগত জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান। তিনি নিহতের স্ত্রী ও স্বজনদের সান্ত্বনা প্রদান ও ধৈর্য্য ধারণ করতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের স্থানীয় সরকার উপ পরিচালক প্রভাংশু সোম মহান, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button