শিরোনাম

‘ছাত্রলীগ যে কাজ করেছে তা জঘন্যতম’

আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ভাংচুরের জন্য ছাত্রলীগকে দোষারূপ করে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, আজ ছাত্রলীগ যে কাজ করেছেন তা জঘন্যতম কাজ। তারা আমাদের অসম্মান করেছে।
সোমবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিছবাহ বলেন, আমরাও ছাত্ররাজনীতি করেছি। অনেক নির্যাতন, জেল-জুলুম সহ্য করে আজকে এখানে এসেছি। এখানে যারা বসা আছেন, তারা সবাই জুলুম-নির্যাতন করে এখানে এসেছেন।
তিনি দুই নেতার নাম উচ্চারণ করে বলেন, আমরা মনে করি এখানে দুইজনই নেতৃত্বে আছেন। তাদের মূল দায়িত্ব এই সম্মেলন যাতে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা। আমরা চাই সুন্দর সফলভাবে নতুন নেতৃত্ব আসবে। আপনারা বঙ্গবন্ধুর স্লোগান দিবেন, শেখ হাসিনার স্লোগান দিবেন, আওয়ামী লীগের স্লোগান দিবেন।
মিছবাহ বলেন, আমরা তৃতীয় প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দিতে চাই। আমরা নতুন নেতৃত্ব দিতে চাই। আমরা দ্বিতীয় প্রজন্মের হাতে বর্তমান রাজনীতি আছে, আমরা চাই তৃতীয় প্রজন্ম উন্নত বাংলাদেশ গঠন করবে।
এর আগে দুপুরে সম্মেলন অধিবেশন শুরু হয়। সম্মেলন শুরুতেই হট্টগোল চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আহমদ হোসেন। নেতৃবৃন্দ পরিস্থিতির কারণে কাউন্সিল অধিবেশন স্থগিত করেছেন।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button