sliderরাজনীতিশিরোনাম

ছাত্রলীগের হামলায় নুরসহ আহত ২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এ হামলায় নুরসহ ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (২ আগস্ট) বিকেল গণ অধিকার পরিষদ (নুর পন্থীরা) ঢাবির টিএসসিতে বিক্ষোভ মিছিল করলে এই হামলা করা হয়।

ওই হামলায় আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি সাব্বির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি, সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি কাওসার আলি, ঢাকা কলেজের রাকিব হাসান, বাঙলা কলেজ শাখার সেক্রেটারি আকাশ চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুজ জাহের, সাদ শিকদার, রাজিব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মেহেরাব মেহেদী ও লালবাগ থানা ইউসুফ রায়হানসহ প্রায় ২৫ জন নেতাকর্মী।

গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ বলেন, গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করলে একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button