sliderরাজনীতিশিরোনাম

ছাত্রজনতার গণমিছিলে হামলা ও ছাত্র হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি গণ মিছিলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জ, সিলেট, রাজশাহী, লক্ষীপুর সহ সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও ভারপ্রাপ্ত সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে বলেন, এই গণহত্যাকারী খুনী সরকারকে অবিলম্বে ক্ষমতা ছাড়তে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গণহত্যা চালিয়েও এই স্বৈরাচারী রক্তপিপাসু সরকারের রক্তসাধ মেটেনি। তারা একের পর এক ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করছে।
তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, হত্যা করে, হামলা – মামলা করে গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে আর আটকে রাখতে পারবেন না।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী আর জনগণ এই প্রজাতন্ত্রের মালিক। একটি অবৈধ দখলদার সরকারকে টিকিয়ে রাখতে অনেক নির্বিচার হত্যাকান্ড চালিয়েছেন। আর কোন গুলির শব্দ আমরা শুনতে চাইনা। স্বৈরাচার চিরস্থায়ী নয়, রাষ্ট্র জনগণের কাজেই স্বৈরাচারের পদলেহন করে গণ দুষমনে পরিনত হবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button