অর্থনৈতিক সংবাদশিরোনাম

ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভের ডাক গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের

অব্যাহত শ্রমিক ছাঁটাই ও মিথ্যা মামলায় শ্রমিক হয়রানির প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শুক্রবার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
এতে অভিযোগ করা হয়, করোনা মহামারীর সুযোগ কাজে লাগিয়ে শ্রমিক ছাঁটাই চলছে।
দাবি করা হয়, চাকরিচ্যুতির সময় শ্রমিকদের সকল আইনানুগ পাওনা বঞ্চিত করতে মালিকরা শ্রম আইনের প্রয়োগ শিথিল করার বিষয়ে সরকারকে সম্মত করার চক্রান্তে লিপ্ত। মিথ্যা মামলায় শ্রমিক হয়রানিও অব্যাহত আছে।
এই পরিস্থিতিতে শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক বলেন, করোনাভাইরাসের কারণে রপ্তানি কমে যাওয়া ও কারখানাগুলোর সক্ষমতা কমে যাওয়ার তথ্য জানিয়ে জুন থেকে শ্রমিক ছাঁটাই ছাড়া উপায় থাকবে না।
করোনা মহামারীতে পোশাক খাতে সরকারি প্রণোদনা সত্ত্বেও বিজিএমইএ সভাপতির এমন ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button