slider

চুনারুঘাটে শতবর্ষী বৈশাখের মেলা আজ

ত্রিপুরারী দেবনাথ তিপু, (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের শতবর্ষী মেলা,পহেলা বৈশাখের মেলা আজ। এ উপলক্ষে চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ী এলাকায় বসেছে মেলা। ঐতিহ্যবাহী এই মেলাটি স্থানীয়ভাবে বান্নি নামে পরিচিত। জেলার নানা প্রান্ত থেকে এখানে লোকজন আসেন। মেলাটি একদিনই চলবে।

জানা যায়, অনেকদিন আগে রাজা বাদশাহর আমল থেকেই পয়লা বৈশাখ কে কেন্দ্র করে এই জনপদে বৈশাখের প্রথম দিন (সরকারি হিসাবে ২য় দিন) নানা পন্যের বেচাকেনা চলতো। পরবর্তীতে এক সময় এটি বিশাল মেলায় পরিণত হয়।

এই মেলায় গ্রামীন হাতে তৈরি জিনিসপত্র থেকে শুরু করে কৃষিজ যন্ত্রপাতি, খেলনা, তৈজসপত্র, খই-উখড়া, দই ইত্যাদি বেচাকেনা হয়। নিত্যনৈমত্তিক জিনিসগুলো এখানে সবচেয়ে বেশী প্রাধান্য পায়।

চুনারুঘাটের বিশিষ্ট নাগরিকেরা মনে করেন এই মেলাটি ঐতিহ্যের একটি অংশ। তারা আরোও বলছেন, শতবছর ধরে চুনারুঘাটের এই বান্নীটি একটি শ্বাশত ঐতিহ্যের স্মারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button