আন্তর্জাতিক সংবাদ
চীনে টাইফুন পখারের আঘাত : হলুদ সর্তকর্তা জারি

চীনের জাতীয় আবহাওয়া দফতর রোববার সকালে টাইফুন পখারের জন্যে হলুদ সর্তকতা জারি করেছে।
টাইফুনটি ইতোমধ্যে চীনের গুয়াংডুন প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে।
সিনহুয়া এ খবর জানিয়েছে।
চীন খারাপ আবহাওয়ার জন্যে চার রঙের সতর্কতা জারি করে। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্যে লাল, এরপর কমলা, হলুদ ও নীল।
দেশটিতে চলতি বছরের ১৪তম টাইফুন পখার রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে গুয়াংডংয়ের তাইশান শহরে আঘাত হানে। এটি রোববার সন্ধ্যা নাগাদ উত্তর পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়ে ক্রমশ দূর্বল হয়ে পড়তে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
টাইফুনের প্রভাবে দেশটির গোয়াংডুন, ফুজিয়ান, হানিয়ান প্রদেশে ভারি বৃষ্টিপাত হতে পারে।




