slider

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

চিরিরবন্দর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ওবাইদুর রহমান (৪০) নামে একজন টিউবওয়েল মিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

রবিবার (২৯ জানুয়ারি) ওবাইদুর রহমান (৪০) প্রতিদিনের ন্যায় সকালে টিউবওয়েলের বডিং করতে ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ (ডাঙ্গারহাট) বাজার এলাকার কাজ করতে যান।
এ সময় টিউবওয়েলের বডিং করার পরে মোটরের সংযোগ দিতে গিয়ে টিউবওয়েলে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবাইদুর রহমান (৪০) উপজেলার সাতনালা ইউনিয়নের (চাঁনপাড়া) গ্রামের বাসিন্দা।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button