উপমহাদেশশিরোনাম

চা বানাতে পারি, ড্রামও বাজাতে জানি : আমাকে প্রধানমন্ত্রী বানানো হোক- আজম খান

আমি চা তৈরি করতে পারি এবং ড্রামও বাজাতে জানি, অতএব আমাকে প্রধানমন্ত্রী বানানো হোক বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ইঙ্গিত করে মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের সিনিয়র মন্ত্রী মুহাম্মদ আজম খান।
মঙ্গলবার উত্তর প্রদেশের সাহারানপুরে এক অনুষ্ঠানে উত্তর প্রদেশের এই মন্ত্রী বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী চা বানাতে পারেন। তিনি ওবামাকে নিজ হাতে চা বানিয়ে খাইয়েছেন। এছাড়া তানজানিয়া সফরে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী ড্রামও বাজিয়েছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করে আজম খান বলেন, আমাকে প্রধানমন্ত্রী করা হলে দেশের সমস্ত নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ২৫ লাখ টাকা করে পাঠাব। এ মন্তব্য শোনার পর উপস্থিত জনগণ সবাই হাসাহাসি করেন।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের সময় বিদেশে থাকা ভারতের কালো টাকা দেশে ফিরিয়ে এনে সবার ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি।
তিনি বলেন, আমাকে প্রধানমন্ত্রী করা হলে আমি দেশ চালিয়ে দেখিয়ে দেব। যদিও আমি মুসলিম, তারপরও আমার অভিজ্ঞতা, আমার সততা, আমার স্ট্যাটাস, আমার শিক্ষার কোনো অভাব নেই।
এছাড়া তালাক ইস্যু নিয়ে মোদিকে ব্যঙ্গ করে আজম খান বলেন, শুধুমাত্র ঘরে স্ত্রী থাকলেই তালাক নিয়ে কথা বলুন। ঘরে স্ত্রী না থাকলে অথবা স্ত্রী থাকা সত্ত্বেও তালাকের মতো জীবনযাপনকারীর ‘তালাক’ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।
তিনি বলেন, দেশে সুদিন আসছে শুনিয়ে ওনি তো ‘বাদশা’ হয়ে গেছেন। কিন্তু দেশের মানুষের পরার মতো কাপড় নেই। ৬০ শতাংশ মানুষ পেটভরে খেতে পায় না। এরমধ্যেও তিনি পাক প্রধানমন্ত্রীকে শাল উপহার পাঠাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button