চার বছর পর সেভিয়ার মাঠে রিয়ালের জয়

লা লিগায় এক ম্যাচ পর আবারও জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। রোববার সেভিয়া এফসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে সার্জিও ব়্যামোস ও গ্যারেথ বেলরা।
২০১৫ সালের পর সেভিয়ার মাঠে আর জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। লিগে এই ম্যাচের আগে শেষ ১৭ ম্যাচেই নিজেদের মাঠে রিয়ালের বিপক্ষে গোল পেয়েছে সেভিয়া। সবশেষ ২০০২ সালে সেভিয়ার মাঠে নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছিল রিয়াল।
সেভিয়া এফসির বিপক্ষে একমাত্র গোলটি করেন মাদ্রিদের করিম বেনজেমা। ৬৪ মিনিটে দলের হয়ে একটি মাত্র গোল করে ম্যাচ জেতান তিনি।
এদিন আক্রমণ প্রতি আক্রমণের লড়াইয়ে এদিন মোট ৬টা হলুদ কার্ড দেখেন দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন রিয়ালের সার্জিও ব়্যামোসসহ ড্যানি কার্ভাজাল। পাশাপাশি ৪টি কার্ডা দেখেন সেভিয়া এফসির ফুটবলাররা।
এ জয়ে লা লিগা পয়েন্ট টেবিলে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যাথলেটিকো বিলবাও। আর ১০ পয়েন্ট নিয়ে রিয়ালের ঘাড়ে নিশ্বাস ফেলছে গ্রানাডা।
তালিকায় ৮ নম্বরে আছে কাতালান ক্লাব বার্সেলোনা। বার্সার ঝুলিতে আছে ৭ পয়েন্ট।



