খেলা
চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় সংগ্রহ

চলতি ইংল্যান্ড সফরে এখনো জয়ের দেখা পায়নি এঞ্জেলো ম্যাথুসের দল। তিন টেস্টের সিরিজে তারা হেরেছে ২-০ ব্যবধানে। লর্ডসে শেষ ম্যাচে ড্র করে বাচিয়েছে হোয়াইট ওয়াশ লজ্জা। তবে ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আয়ারল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগে ব্যাটিং করে বড় সংগ্রহ দাড় করিয়েছে তারা। আগে ব্যাট করে দিনেশ চান্দিমালের অপরাজিত সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৩ রান।
দারুণ ফর্মে থাকা চান্দিমালের এটি তৃতীয় ওডিআই সেঞ্চুরি। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা চান্দিমাল ১০০ রানে অপরাজিত ছিলেন ১০৭ বল খেলে। এছাড়া কুশল মেন্ডিস ৫৯ বলে আট চারের সাহায্যে খেলেছেন ৫১ রানের ইনিংস। অধিনায়ক ম্যাথুস করেছেন ৫৩ বলে ৪৯ রান। আইরিশদের পক্ষে বয়েড র্যানকিন ৪৬ ও ম্যাককার্থি ৬৯ রানে নিয়েছেন ২টি করে উইকেট।




