Uncategorized

চাঁবাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে মোকামতলা যুবলীগ নেতা মাহমুদ হাসান আপেল সরকারকে (৩৫) চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
আপেল শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে এবং মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে আপেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, আধিপত্যসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে।
বুধবার মোকামতলা মালাহার গ্রামের মোঃ এনামুল হকের দায়ের করা চাঁদাবাজি মামলায় রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন জানান, আপেলের বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button