sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোবাইল ফোন, ইয়াবা ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে টহল দল ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button