sliderস্থানিয়

চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রতন রায়হান, রংপুর: চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও অবৈধভাবে বালু উত্তোলনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন রংপুর জেলার কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেন। এ সময় এমদাদুল হক ভরসা স্পষ্টভাবে বলেন, “যারা বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা, টেন্ডারবাজি কিংবা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই। রাজনৈতিক পরিচয় যাই হোক, কেউ যদি এসব অপকর্মে যুক্ত থাকে, দল তাকে কোনোভাবেই রক্ষা করবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে বহিষ্কার করা হবে।” তিনি আরও বলেন, “দলীয় শৃঙ্খলা রক্ষা, আদর্শিক ও গণমুখী রাজনীতির ধারা অব্যাহত রাখতেই এই কঠোর অবস্থান। বিএনপি কখনোই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। আমরা সৎ, জনকল্যাণমূলক ও জনগণের পাশে থাকা রাজনীতিতে বিশ্বাস করি। ব্যক্তিগত স্বার্থে দলীয় নাম ভাঙিয়ে কেউ যেন অপকর্ম চালাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি সংশ্লিষ্ট প্রশাসনকেও এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত উদ্যোগে কাউনিয়াকে একটি মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button