অর্থনৈতিক সংবাদশিরোনাম

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম বন্দর চত্বরের কার্যক্রম পুনরায় শুরু করেছে। এরআগে বন্ধ ঘোষণার পর ৩৮ ঘন্টা পণ্য ওঠা-নামা বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরে। তবে বন্দর জেটিতে জাহাজ না থাকায় জাহাজ থেকে পণ্য ওঠা-নামা এখনো শুরু হয়নি।
শনিবার (৪ মে) বেলা ২ টা থেকে ব্যবসায়ীরা আমদানি পণ্য খালাস শুরু করেন। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরে (শনিবার) দুপুরে বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এরপরই চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতা সংকেত ‘অ্যালার্ট-৩’ প্রত্যাহার করা হয়। এরপরই বন্দরের কার্যক্রম শুরু করার ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ।
পণ্য খালাস শুরুর বিষয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ বলেন, ফণীর প্রভাব কেটে যাওয়ার পর দুপুর ২টা থেকে পণ্য খালাসসহ বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button