অপরাধশিরোনাম

চট্টগ্রামে ১৫ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এ সময় পাঁচ মিয়ানমার নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে এসব ইয়াবা উদ্ধারসহ ওই ব্যক্তিদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে মায়ের দোয়া নামের একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা বড়িসহ ১২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন মিয়ানমারের নাগরিক রয়েছেন। মমতাজ নামের এক ব্যক্তি এসব ইয়াবা মিয়ানমার থেকে নিয়ে আসছিলেন। র্র‌্যাবের হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা।
এর আগেও একই ট্রলারে করে চক্রটি আরো ৩০ লাখ ইয়াবা পাচার করেছে বলে দাবি র‌্যাবের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button