slider
চক্র তলা প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার চক্র তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল মাঠে সম্পন্ন হয়।
আমিনুল ইসলাম বাবু তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভুইয়া।
বিশেষ অতিথি বৃন্দের মাঝে বিট পুলিশের সাব ইন্সপেক্টর শ্রী গোবিন্দ, ইউপি সদস্য মোস্তাক আহমেদ, মোঃ মফিজ ভুইঁয়া, মোঃ ইসমাইল হোসেন তালুকদার, ইউপি সদস্যা শেফালী আক্তার, সমাজ সেবক নাজমুল হক মিঠু বক্তব্য রাখেন। সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কৃঞ্চ কুমার দাস।



