শিরোনাম

ঘুমধুম বিজিবি’র অভিযান : ৩ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার আটক-১

নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উখিয়া এলাকার সীমান্ত হতে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার সহ মো. কলিম (২১) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে।
বিজিবি সদর দপ্তর জানায়, রোববার দিবাগত রাতে কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাকারবারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি টহল দল জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র কাস্টমস কুলালপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে (তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর) টাকা মূল্যমানের ৪৭১ ভরি ০৯ আনা ০৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে।
এসময় মো. কলিম (২১) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক কলিমের বাবার নাম কবির আহম্মেদ। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-বি/৪৭ এর বাসিন্দা সে।
আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button