Uncategorized

ঘুমধুমে বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোর আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারস্থ ৩৪ বিজিবির নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপির অভিযানে ফের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক কিশোর আটক হয়েছে। শনিবার সকালে উখিয়ার পালংখালীর ঘাঁটিবিল থেকে মোঃ ফয়সাল (১৩) করে আটক করা হয়।আটক মোঃ ফয়সাল ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।
কক্সবাজার -৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, শনিবার সকাল সাড়ে ৭ টায় ঐ কিশোর পায়ে হেঁটে সীমান্তের উক্ত এলাকা দিয়ে উখিয়ার দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিজিবির একটি অভিযানিক দল উক্ত এলাকায় আগে থেকে ফাঁদ পেতে থাকে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়ার আবুল কালামের ছেলে মোঃ ফয়সালকে থামিয়ে তাঁর সাথে থাকা ব্যাগ তল্লাশিকালে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবা পাচারকারী কিশোরকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির এ পরিচালক জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button