ঘুমধুমে জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান: বান্দরবান জেলা পুলিশের আয়োজনে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপি প্রাঙ্গণে, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে-শিশু ও নারীর ক্ষমতায়ন’কম্পোনেন্ট এর আওতায় সহিংসতা সহায়তা কেন্দ্র বিষয়ক তথ্য সরবরাহমূলক ভিত্তিক প্রচারণাভিযান কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃবার (২৩-ডিসেম্বর)৪টার দিকে ঘুমধুম ইউপি প্রাঙ্গণে একে এম জাহাঙ্গীর আজিজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক(ওসি)সোহাগ রানা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে তারাই ভবিষ্যৎ গড়ার যথাযথ পরিকল্পনা হাতে নিতে পারবে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়তে মেয়েদের সযত্মে লালন পালন করলেই বিনির্মাণ হবে সোনার বাংলাদেশ। তিনি আরো বলেন,অল্প বয়সে মেয়ে শিশুদের বিয়ে দিলে ২০ বছরে বৃদ্ধ হয়ে যায় এমনকি সন্তানপ্রসাবকালে অকাল মৃত্যুের মুখে পতিত হতে হয়। উপস্হিত সকলকে নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে এবং বাল্য বিয়ে রোধ করতেও বলেন, ঘুমধুম তদন্তকেন্দ্রের ইনচার্জ (ওসি) সোহাগ রানা।
এসময়, নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, এস আই জীবন চৌধুরী,দস্তগীর, এ এস আই আরিফ, অলি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা জামাল, ইউপি সদস্য শফিকুল ইসলাম,নুরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর, পুলিশ সদস্য খালেদ,রবিউল,মশিউর, ইউচুফ আলী,ভুলু মিয়া,আবু তাহের, ছৈয়দ নুর, ছৈয়দ হোসেন,মংকিচা তংচংগ্যা, জালাল আহমদ ফকির,নুরুল বশর বদি,বাবুল, আলী আকবর সহ প্রমূখ।
উল্লেখ্য; মত বিনিময় সভাটি স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ইউএনডিপি”র একটি প্রকল্প।



