slider

ঘিওরে যাত্রাপালা কৃষ্ণকালী মঞ্চস্থ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে লক্ষী মেলায় ঐতিহাসিক যাত্রাপালা কৃষ্ণকালী মঞ্চস্থ হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা অটল চন্দ্র সাহার লক্ষ্মী নারায়ন কুঠিরে যাত্রাপালার আয়োজন করেন মেলা পরিচালনা কমিটি।
অনীল সরকারের নির্দেশনায় বানিয়াজুরী নাট্য দলের শিল্পীরা যাত্রাপালাটি পরিবেশন করেন। এতে অভিনয় করেন অনিল সরকার, চায়না সরকার, মালতি, পালন সরকার, সাধনা রানী তুলসি রানী প্রমুখ।
ধর্মীয় অনুশাসন এবং নির্মোঘ প্রেমের কাহিনী সম্বলিত এই যাত্রাপালা বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপভোগ করেন। সুনিপুণ অভিনয় শৈলির মাধ্যমে মানুষজন চার ঘণ্টাব্যাপী যাত্রাপালাটি আবেগ আপ্লুত ভাবে দর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আয়োজক উত্তম কুমার সাহা, বিপ্লব কুমার সাহা তুফান,শিক্ষক ঠাকুর দাস বালো, ওস্তাদ অজিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র মন্ডল, উত্তম কুমার সাহা, চিত্র রঞ্জন মন্ডল, বানিয়াজুরী বণিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মোল্লা, ব্যবসায়ী হেলাল উদ্দিন, সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button