slider

ঘিওরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সাকিব হোসাইন (২৪)। তিনি কুষ্টিয়া জেলার চৌরহাস এলাকার মৃত ইছাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা পুলিশের সূত্রে জানা যায়, ২০ মে (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা- পাটুরিয়া মহাসড়কের ঘিওর উপজেলার বড় ধূলন্ডী এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পদ্মা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব ১২-২২২৫) এবং মোটরসাইকেল আরোহী উভয়ই পাটুরিয়াগামী ছিল। বেপরোয়া গতিতে পরিবহনটি রাস্তা বিভক্তকরণ সীমানার উল্টো দিয়ে পাটুরিয়া যাবার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।

বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটক করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button