slider

ঘিওরে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় হাজারো কন্ঠে উলুধ্বণী

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর মঙ্গল কামানায় প্রার্থনা করে সমবেত কন্ঠে উলুধ্বণী দিয়েছেন হাজোরো সনাতন নারী। মানিকগঞ্জের ঘিওরে গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কালিবাড়ি নাট মন্দিরে ৫৮তম বাৎসরিক ধর্মীয় উৎসবে এই প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি রামসহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টু, সাধারণ সম্পাদক হামিদুর রহমান আলাই, ঘিওর থানার ওসি তদন্ত খালিদ মুনসুর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, ঘিওর কালিবাড়ি কেন্দ্রীয় মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ।
স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় তার বক্তব্যে বলেন, আমাদের লাল-সবুজের পতাকা হচ্ছে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার প্রতীক। দেশে সাম্প্রদায়িক অপশক্তির কোন স্থান নেই । সুশৃংখল উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি অসাম্প্রদায়িক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য সবাই আর্শিবাদ করবেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যক্রম শান্তিপূর্ণভাবে পালন করতে পারে।
প্রধান অতিথির বক্তব্যের পরে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও উলুধ্বনী দেয়া হয়। হাজারো নারী কন্ঠের সম্মিলিত ছন্দময় উলুধ্বনী পরিবেশনায় প্রানবন্ত হয়ে উঠে চারিপাশের পরিবেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button