slider

ঘিওরে পরিদর্শন ও মতবিনিময় সভা

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে স্যাটেলাইট ক্লিনিকে গর্ভবতী মা, নবজাতক ও পরিবার পরিকল্পনা সেবা সরজমিন পরিদর্শন করেছেন কর্মকর্তারা।
বুধবার বিকেলে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামে মডেল স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, পাথফান্ডার ইন্টারন্যাশনাল ও সুখি জীবন প্রকল্পের জেলা প্রতিনিধি মশিউল আযম, পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন্নাহার মিনি,বানিয়াজুরী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক খন্দকার মনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সারাদেশে ২০ কি মডেল স্যাটেলাইট ক্লিনিকের মধ্যে এটি একটি। হাতের নাগালে স্যাটেলাইট ক্লিনিকে গর্ভবতী মা, নবজাতক ও পরিবার পরিকল্পনা সেবা নিতে পারায় সেবা গ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ পরিলক্ষিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button