Uncategorized

ঘিওরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : ঘিওরের বানিয়াজুরীর তরা গ্রামে ৩শ দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার মুক্তিযোদ্ধা ড. মোঃ হায়দার আলী মিয়া স্কুল এন্ড কলেজের মাঠে বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আলোড়নের সহযোগিতায় এ কম্বল বিতরণ করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আলোড়ন এর মুখপাত্র মারুফ আল উমর ফারুক লেলিন, দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর মাহফিল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারা ফেরদৌসী শিখা, সঞ্জয় কিশোর হালদার, হারান পাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button