Uncategorized

ঘিওরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধু গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার হয়েছে।ধর্ষনের শিকার গৃহবধূ এক সন্তানের জননী। আজ সোমবার ভুক্তভোগী ওই নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বুধবার উপজেলার বরটিয়া বাজারের পাশে ধর্ষনের এই ঘটনা ঘটে। এদিকে ধর্ষনের ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, বরটিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের ছলিম মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২০), সাজাহান মিয়ার ছেলে রাকিব হোসেন (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশরাফুল আলম জানান, ধর্ষনের শিকার ওই গৃহবধুর স্বামীর বাড়ি বরটিয়া ইউয়িনের মৌহালী গ্রামে। ঈদের আগের দিন তিনি পাশ্ববর্তী কর্জনা গ্রামে বাবার বাড়িতে আসেন। গত বুধবার সকালে বাবার বাড়ি থেকে ওই নারী ফ্লেক্সিলোড করতে বরটিয়া বাজারে যান। সেখানে তার চাচাতো দেবর ওয়াসিম ওই নারীকে কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন ভিটায় নিয়ে যায়। পরে ওয়াসিম ও তার ৭/৮ জন সহযোগী ওই নারীকে গণধর্ষণ করে।
ঘিওর থানার ওসি আরো জানান, রবিবার রাতে গৃহবধুর মা বাদী হয়ে ওয়াসিমসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই রোববার দিবাগত রাতে তিন আসামীকে গ্রেফতারকরা হয়েছে।
এদিকে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ সোমবার সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button