slider

ঘিওরে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ

সোহেল রানা,মানিকগঞ্জে : মানিকগঞ্জের ঘিওরে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সাত শতাধিক কাপড় ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে । ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস আর আরসারী বিল্টুর ব্যক্তিগত অর্থায়নে বৃহস্পতিবার সকালে তার নিজ বাসভবন থেকে এসব ঈদ উপহার হতদরিদ্র পরিবারের লোকজনের মাঝে বিতরণ করা হয় । প্রধান অতিথি হিসেবে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আহমেদ ইব্রাহীম যীশু, গাজী টিভির মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারী, নাট্য পরিচালক গিনি আলম সহ আরো অনেকে ।
এসময় ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, সাধ আর সাধ্যের মধ্যে আমি দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমার এই আয়োজন দুস্থ্য পরিবারে একটু হলেও আনন্দ ফুটে উঠবে। এতেই আমি তৃপ্ত।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান বলেন, চেয়ারম্যানের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সমাজের যার যার অবস্থান থেকে এগিয়ে আসলেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button