Uncategorized

ঘিওরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

নিজস্মাব প্নিরতিনিধি মানিকগঞ্জ : মানিকগঞ্জ ঘিওরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। উপজেলার কালাচাঁদপুর বাজারে গতকাল রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার অর্থায়নে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ১৩টি পরিবারের মাঝে এই ডেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মো: তায়েবুর রহমান টিপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মো: আওয়াল খান, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু প্রমূখ।
উলে­খ্য গত বুধবার রাত ১২ টার দিকে বাজারের শহিদুুলের মুদি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে ৮টি দোকান , সার ও কিটনাশক, জুয়েলারি, ঔষুধের দোকান ও কাঁচা বাজারের টিনশেড ঘর আগুনে ভষ্মীভুত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button