Uncategorized

ঘন চুলে সাজ

সাজের অন্যতম আকর্ষণ হেয়ার স্টাইল। চেহারার সাথে সাথে পোশাকের সাথেও মিল রেখে করতে হবে হেয়ার স্টাইল। কিন্তু সবার চুলের ঘনত্ব এক রকম থাকে না। তখন বাধ্য হয়েই অনেককে পছন্দের হেয়ার স্টাইল বাদ দিতে হয়। মনে হয় চুলটা যদি আরেকটু ঘন দেখাত তাহলে কতই না ভালো হতো। এর সমাধানও আছে। সে বিষয়েই জানাচ্ছেন নাভীন’স বিউটি পার্লারের রূপ বিশেষজ্ঞ আমিনা হক।
ঘন, কালো দীঘল চুলের সৌন্দর্য এখন অতীত। নানা রকম হেয়ার কাটে চুল সাজাতেই মেয়েরা এখন বেশি পছন্দ করে। তবে একই সাথে দূষণ, ভেজাল, সঠিক যতেœর অভাব, বিভিন্ন প্রসাধনীর ব্যবহার ঘন কালো চুল ধরে রাখাও এখন বেশ কষ্টসাধ্য বিষয়। চুল পড়া, খুশকি, নিজীব চুল অনেকের নিত্যদিনের সমস্যা। রয়েছে কিছু উপায় যা আপনাকে পাতলা চুলের অস্বস্তি থেকে মুক্ত করে মুহূর্তে পাতলা চুলে এনে দেবে ঘন চুলের সৌন্দর্য। ভলিউম বাড়িয়ে চুলকে দেখাবে আকর্ষণীয়।
হেয়ার কাট : চুলকে ঘন দেখাতে সবচেয়ে সহজ উপায় হলো হেয়ার কাট। আপনার চুলের কাটটা এমন হবে যা আপনার চুলে একটা বাউন্স নিয়ে আসবে। এ ধরনের কাটের মধ্যে অন্যতম ব্যাং কাট। এই কাটের ধরন অনুসারে নিচের অংশটা ফোলানো থাকে। এর থেকে এক ধাপ এগিয়ে, একগোছা চুলের নিচের অংশটুকু আপনার চুলের রঙ থেকে দুই কোড গাঢ় কোনো রঙ করে নিন। এ রঙ আপনার পুরো চুলে একটা ঘনত্বের ভাব নিয়ে আসবে।
লেয়ার কাট : পুরো চুল একটা লেয়ারে না কেটে চুলটা দুই তিন লেয়ারে কাটুন এবং ওপরের লেয়ার নিচের থেকে আধ ইঞ্চি ছোট রাখুন। এতে চুলে ঘন একটা ভাব আসবে। ছেলেদের বেলায় চুলের নিচের অংশ একেবারে ছোট করে ফেলবেন না এতে চুল আরো পাতলা দেখাবে।
হাইলাইটার ব্যবহার করুন : হাইলাইটস চুলকে ঘন দেখাতে ভালো কাজ করে। চুলের কিছু কিছু অংশ হাইলাইটস করলে চুল বেশ ঘন ও ফোলানো দেখায়। তবে মনে রাখতে হবে হাইলাইটস হতে হবে এমন রঙের যা আপনার ত্বকের রঙের সাথে ম্যাচ করে। তা না হলে হাইলাইটস চুলের সৌন্দর্যকে বরং খারাপ করে দিতে পারে।
সামনে এনে আঁচড়ানো : মাথা উপুড় করে চুল যতটা সম্ভব সামনে আনুন। এবার চিকন দাঁতের ব্রাশ দিয়ে অনেকক্ষণ আঁচড়ান। এবার চুল আস্তে করে উল্টে নিন। এরপর আর আঁচড়াবেন না। হাত দিয়ে সেট করে নিন। প্রয়োজনে কয়েকটি ক্লিপ আটকে দিতে পারেন।
কাঁধ পর্যন্ত চুল : কাঁধ পর্যন্ত চুলের দৈর্ঘ্য হলে সেই চুল বেশ ঘন দেখায়। কাঁধের নিচে নামলে চুল পাতলা দেখায় তাই যাদের চুল বেশি পাতলা তারা কাঁধ পর্যন্তই চুল রাখতে পারেন।
মুজ লাগান : মুজ চুলকে ঝরঝরে দেখাতে সাহায্য করে। যাদের চুল পাতলা তারা চুলে হেয়ার ক্রিম বা হেভি জেল লাগাতে পারেন। তবে শুকনো চুলে ক্রিম লাগিয়ে চুল উল্টে আঁচড়ে দিতে হবে।
ব্লো ড্রাই করুন : ব্লো ড্রাই চুলে একটা ফোলানো ভাব নিয়ে আসে। তবে ব্লো ড্রাই করার সময় চুলকে ভাগ ভাগ না করে এক সঙ্গে ড্রাই করার চেষ্টা করুন। রাউন্ড চিরুনি ব্যবহার করুন।
এতে গোড়া পর্যন্ত ব্লো পৌঁছাবে এবং চুলের আগা স্মুথ হবে। চুল খুলে ব্লো ড্রাই করুন। এরপর হাল্কা আঁচড়ে নিন চুল বেশ ফোলানো দেখাবে।
কার্ল করুন : যাদের চুল লম্বা ও সোজা তাদের চুল বেশি পাতলা দেখায়। চুলকে ঘন দেখাতে চুল কার্ল করতে পারেন। নানাভাবে চুল কার্ল করা যায়। সেই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন।
ল্যাকার ব্যবহার : চুলের আগার কিছু অংশ চিরুনি দিয়ে টেনে নামিয়ে নিন। যেসব জায়গায় ফেলাতে চান সেসব জায়গা এভাবে ফোলান। তারপর ওপর থেকে চুল দিয়ে ঢেকে দিন এবং ওপরে ল্যাকার স্প্রে করুন। পার্টিতে যেতে এভাবেই চুল সেট করতে পারেন। সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button