খেলাশিরোনাম

ঘণ্টা বাজিয়ে ‘গোলাপি টেস্ট’ উদ্বোধন করলেন হাসিনা-মমতা

ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক গোলাপি টেস্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার (২২ নভেম্বর) বেলা দেড়টায় কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টটি এভাবেই স্মরণীয় করে নেন তারা।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিসহ কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারা উপস্থিত ছিলেন।
তার আগে বেলা পৌনে ১১টায় উপমহাদেশের প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ উপভোগ করতে কলকাতায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button