খেলা

গ্রুপ রানার্সআপ হয়ে সুইজারল্যান্ডও শেষ ষোলোতে

শেষ ষোলোতে ওঠার জন্য এক পয়েন্টই যথেষ্ট ছিল সুইজার‌ল্যান্ডের জন্য। ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। ২-২ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েই পরের পর্বে ওঠে সুইজারল্যান্ড।
নিজনি নাভগোরোদে অনুষ্ঠিত ম্যাচে ৩১ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন জেমাইলি (১-০)। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে সমতা আনতে মরিয়া কোস্টারিকা সাফল্য পায় ৫৬ মিনিটে, ওয়াস্টন দারুণ গোল করে দলকে খেলায় ফেরান (১-১)।
৮৮ মিনিটে দ্রিমিচ সুইজারল্যান্ডকে ২-১ গোলে এগিয়ে দেন।
ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় কোস্টারিকা। অবশ্য ব্রায়ান রুইজ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। পরে আত্মঘাতী গোলে খেলায় সমতায় ফেরে কোস্টারিকা (২-২)।
অবশ্য এই ম্যাচে ড্র করেও কোনো লাভ হয়নি কোস্টারিকার, তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে সার্বিয়াও, তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে। তারা এক ম্যাচে জিতেছে, দুটি ম্যাচে হেরেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button