আন্তর্জাতিক সংবাদশিরোনাম

গ্রিসে ভয়াবহ দাবানল : ৫০ জন নিহত

গ্রিসের এথেন্স থেকে ৪০ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী মাটি এলাকায় ভয়াবহ দাবানলের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এক দশকের বেশি সময়ের ব্যবধানে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা।
রেড ক্রসের তথ্য বলছে, সাগর তিরবর্তী মাটি নামের একটা এলাকা থেকে ২৬ মরাদেহ উদ্ধার করা হয়েছে।এই গ্রামটি দাবানলের কেন্দ্রেস্থল বলে জানিয়েছে দাতব্য এই সংস্থাটি। দাবানলে আরো শিশুসহ আরো শতাধিক মানুষ আহত হয়েছেন।
এর আগে দাবানলে হাত থেকে বাঁচতে দেশটির সরকার আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন বলে জানিয়েছে ‘ফক্স নিউজ’। আরো শতাধিকাংশ ভুক্তভোগী সমুদ্র উপকূলে পর্যটন কেন্দ্রে আটকা পড়েছে বলেও গণমাধ্যমটি দাবি করেছে
সোমবার গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস এক বিবৃতিতে বলেন, মানবিক দৃষ্টিকোন থেকে আমাদের যা করার আমরা সবটুকুই করব। উদ্ধার কর্মীরা পরিস্থিতিকে অত্যন্ত জটিল দাবি করায় তিনি বসনিয়ায় তার সরকারি সফর সংক্ষিপ্ত করছেন বলেও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button