আন্তর্জাতিক সংবাদশিরোনাম
গ্রিনল্যান্ডে সুনামির আঘাত

গ্রিনল্যান্ডের উপকূলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি আঘাত হানার পর চার ব্যক্তি নিখোঁজ রয়েছে এবং ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় পুলিশ প্রধান স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘চারজন নিখোঁজ রয়েছে।’
তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করে বলতে না পারলেও তিনি জানান, চার মাত্রার এই ভূমিকম্পের পর সুনামিতে আর্কটিক সার্কেলে অবস্থিত ছোট্ট দ্বীপ উম্মান্নাকের ১১ বাড়িঘর ভেসে গেছে।




