slider

গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন

কাজী কামাল হোসেন,নওগাঁ : গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম,এ নাছের, নওগাঁ জেলা শাখান আহবায়ক আবুল কালাম আজাদ, আহবায়ক সম্পাদক গোলাপ চাঁনসহ অন্যান্য গ্রাম পুলিশরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একজন দফাদার ৭ হাজার টাকা ও একজন মহলাøদর ৬ হাজার ৫শ টাকা বেতন পায়। এই টাকার অর্ধেক সরকারি ভাবে বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদের থেকে দেয়া হয়। সরকারি অংশ নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদের থেকে বেতনের অর্ধেকাংশ নিয়মিত পাওয়া যায় না। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
গ্রাম পুলিশ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমাদের রাত্রিকালীন পাহারায় থাকতে হয়, গ্রাম আদালত পরিচালনার সময় থাকতে হয়, আইনশৃঙ্খলা রক্ষা করতে এবং সকলের নিরাপত্তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে কাজ করতে হয়। কিন্তু শ্রমের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত।
গোলাপ চাঁন নামের আরেক গ্রাম পুলিশ সদস্য বলেন, আমরা যে বেতন পাই সেই টাকা দিয়ে সংসার চালানো সম্ভব হয়না। গ্রাম পুলিশদের জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক।
মানববন্ধনে অংশ নেয় প্রায় জেলার ৯৯টি ইউনিয়নের ৯ শতাধিক বেশি গ্রাম পুলিশ সদস্য। শেষে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button